পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমাদের দেশ : ধর্ম ও রাজনীতি

প্রশান্তকুমার বিশ্বাসের পোস্ট নিয়ে কথা----- তোমার লেখার মধ্যে অনেকগুলি কথা নিয়ে আলোচনা করা দরকার। আমার মনে হয়, কথাগুলোর দ্বারা তোমার ইচ্ছার বিপরীত ফল ফলতে পারে। কোরানের একটি কথা (শত্রু ভেবে কাউকে মেরে ও মরে স্বর্গলাভ হয়) তুমি ' নাকি '  শব্দ যোগ করে উল্লেখ করেছো। বিষয়টা তোমার নিঃসন্দেহ হয়ে বলা উচিত। যদি দেখা যায় যে, কথাটা ঠিক নয়। তাহলে কি প্রমান হয়। প্রমান হয় --- বুঝে বা না বুঝে তুমিও মনুবাদীদের প্রচারে বিভ্রান্ত। আম্বেদকর সম্পর্কে কোনো খারাপ কথা/ দলিত স্বার্থ বিরোধী কথা কেউ উল্লেখ করলে তোমার কি মনে হবে? মনে হবে, কথাটা ঠিক নয়। কেউ কোনো উদ্ধৃতি দিলে মনে হবে যে, প্রেক্ষিত কি? ভুল ব্যাখ্যা হচ্ছে না তো?--- কেন এমন হয়? হবার কারণে হলো, আম্বেদকরের মতো মানুষ দু রকম কথা বলতে পারেন না এই জোর থেকে। কিন্তু কোরানের ক্ষেত্রে তোমার কেন তেমন মনে হচ্ছে না? কারণ যে কোনো মাত্রায় হোক, একটা বিভ্রান্তি তোমার আছে বলে যদি আমি অভিযোগ আরোপ করি, তোমার ডিফেন্স কি? বিশ্বজোড়া মুসলিম আগ্রাসন--- এ কথার মানে কি? ফলাফল কি? সংঘ পরিবারের অপ প্রচারের সাথে প্রভেদ কি? --- তার সাথে আমার আরো প্রশ্ন, এ কথার সত্যতা ক...

বাংলাদেশের মুক্তিযোদ্ধা আমার বউ

আমি মুক্তিযোদ্ধা ছিলাম। অসমের তেজপুর জেলার সেলুনিবাড়ি আর্মি ট্রেনিং ক্যাম্পে আমাদের আগ্নেয়াস্ত্র ট্রেনিং হয় এবং ভালুকপঙ-এর জঙ্গলে আরো একমাস গেরিলাযুদ্ধের ট্রেনিং/অনুশীলন হয়। যুদ্ধ শেষে যশোরে চাচড়ায় মিলিশিয়া ক্যাম্পে আমাদের ডাকা হয়, অস্ত্র জমা নেওয়া হয় এবং সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা হিসাবে একটি সনদপত্র দেওয়া হয়। এর ৪/৫ বছর পর নানা কারণে এদেশে চলে আসি। আমরা যারা একসঙ্গে ট্রেনিং নেই এবং কাজ করি তাদের মধ্যকার, আমাদের এলাকার ১০/১২ জন এখন স্বীকৃত মুক্তিযোদ্ধা, ভাতা পান। আবার ৫/৬ জনের কিছু হয় নি। শুনলাম ৩/৪ জন ভাতা পাচ্ছেন, যারা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না। ঠিক কিনা জানি না। কারণ কতজন কত বিভিন্ন জায়গায় ও ক্ষেত্রে লড়াই করেছেন। তবে জেনুইন কয়েকজনের হয় নি চেষ্টা/দরখাস্ত করা সত্ত্বেও। আমি সময়মতো দরখাস্ত করি নি। তবে ৫/৬ মাস আগে একটা আবেদন সাদা কাগজে করেছি যাচাই বাছাইয়ের সময় বাংলাদেশে গিয়ে পড়ায়। তবে কোনো উত্তর বা কিছুই খবর পাই নি বা আমাকে জানানো হয় নি। আমার স্ত্রীও বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ছিল। তার ট্রেনিং হয় কলকাতার পার্কসার্কাস এলাকার গোবরা নারী মুক্তিযোদ্ধা ট...

উদ্বাস্তু, তাঁদের নাগরিকত্ব ও সুপ্রীমকোর্টে মামলা

mআগামী ১৩ জুলাই, ২০১৭ সুপ্রীমকোর্টে ভারতীয় নাগরিকত্ব আইনের কিছু বিষয় নিয়ে ব্যাখ্যা, পর্যালোচনা, সওয়াল-জবাব হবে এবং রায় ঘোষিত হবে। এর জন্য একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়ে...

বিজেপি-র রাজনৈতিক কৌশল

কর্ণাটকের মাঙ্গালুরু জেলায় (সমুদ্র তীরবর্তী জেলা) হিন্দু-মুসলমান দাঙ্গায় ২ জন মারা গেলেন। একজন হিন্দু (RSS),অন্যজন মুসলমান (SDPI)। কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন শান্তি রক্ষা ক...

উৎপলের পার্টি আলোচনা

আমি কোনো দলে নেই, তাই ছোট ছোট দলের ঐক্যের আলোচনায় আমি নেই। উৎপলের নিজের অনেক সমস্যা আছে, আমি তাতে বাড়তি ঝামেলা যোগ করতে চাই না। আমরা মনে উৎপলরা ও আমি/আমরা একবার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ও সেখান থেকে পাল্টি খায় এবং তার পর পরই এন ডি পি আই-এ যোগ দেয়। আমার মনে হয়েছিল পুরোনো বি এস পি-দের মত মেনে ও এটা করে। আমি জানি তারা আমার সাথে চলতে চায় না। আমিও তাদের ধ্যান ধারণাকে বেঠিক মনে করি। সে অবস্থা আজও আছে। তাই আমি সেখানে গেলে অশান্তি বাড়বে। উৎপল না জানতে পারে কিন্তু আমি জানি মনোজকে সভাপতির পদ থেকে সরিয়ে দিলে উৎপলের পাশে থাকা ওই সব লোক বি এস পি তে ফিরে যাবে। এমন সব লোকের পরে ভিত্তি করে নুতন দল হয় না। লোকে যাই বলুক-- আমার ধারণা ঐক্যের পথে বাধা নেতৃত্বের টানাটানি নয়। প্রকৃত পক্ষে নেতাই নেই। রবিবারের বাইরে অন্য দিনে কাজ করার কেউ নেই। যারা পার্টি নিয়ে/পার্টির ভাবনায় বিনিদ্র রাত কাটান বলে বলেন/লেখেন, তাদের মধ্যে বাজার করা বাদ রেখে বা অন্নপ্রাসনের নিমন্ত্রণ ছেড়ে পার্টির মিটিংয়ে যাওয়া লোক কোথায়! আম্বেদকর জিন্দাবাদ বলায় হয়তো অনেকে আমরা একমত কিন্তু আম্বেদকরের নীতি নির্দেশ জানা বোঝায়, বিচার বিশ্লে...

আম্বেদকরবাদী রাজনৈতিক দল

দিলীপদার পোষ্টের জবাবে----   আপনি আমার প্রিয় মানুষগুলির একজন। কিন্তু আপনার কিছু পোস্ট দেখে আমি সত্যি বিরক্ত। ভেবে দেখেছি --- আমার বিরক্তিতে আপনার বা কার কি এসে যায়! তবুও আমার এই অনর্থক বিরক্তি কিন্তু হয়েছে/হচ্ছে। হতে পারে --- যা কিছু ভেবে আমি বিরক্ত, সেটা আমার ভুল এবং আপনি ঠিক। কিন্তু তবুও আপনাকে বলব, আমি যেমন ভাবছি, আপনার ভুল হচ্ছে কি না, সেটা আপনিও ভেবে দেখুন। ধরুন দলিত-মুসলিম ঐক্য প্রসঙ্গ। এখানে জনগণের দুটি অংশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অংশ দুটির একটি মুসলমান বলে পরিচিত, অন্যটি হিন্দু ধর্মের দলিত অংশ। এই ঐক্যের জন্য, ঐক্যপন্থীদের কাছে ধর্মাদর্শ কোনো বিবেচ্য নয়। বিবেচ্য তাদের সামাজিক অবস্থান, শিক্ষাগত অবস্থান, আর্থিক অবস্থান। একটি অংশের মানুষের তাদের দুই অংশের মানুষের প্রতি ঘৃণা, অন্যায় ও অবিচার। এখানে ঐক্যের ভিত্তি হলো --- একই সমস্যা ও কমন শত্রু। এই ঐক্য বিরোধীদের অস্ত্র হলো ধর্ম, তারা এই  দুই অংশের মানুষের ধর্মকে সামনে এনে ঐক্যকে ভেঙে দেবার বা ঐক্য গড়ার বিরোধিতা করবে। আমি এভাবে ভাবি। আমি মনে করিনা এই ঐক্য অসম্ভব। বা তার জন্য আগে বৌদ্ধ হতে হবে বা আগে সবা...

বিজেপি-র অসম প্রদেশের মুখপত্র রাজদীপের জবাবে

শিলচরে উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি বি জে পি শাসিত রাজ্যে সাম্প্রতিককালে দলিত নির্যাতনের কথা আমি বলেছি। তাদের খুন করার কথা, ধর্মান্তরিত...