আম্বেদকরবাদী রাজনৈতিক দল

দিলীপদার পোষ্টের জবাবে----

  আপনি আমার প্রিয় মানুষগুলির একজন। কিন্তু আপনার কিছু পোস্ট দেখে আমি সত্যি বিরক্ত। ভেবে দেখেছি --- আমার বিরক্তিতে আপনার বা কার কি এসে যায়! তবুও আমার এই অনর্থক বিরক্তি কিন্তু হয়েছে/হচ্ছে। হতে পারে --- যা কিছু ভেবে আমি বিরক্ত, সেটা আমার ভুল এবং আপনি ঠিক। কিন্তু তবুও আপনাকে বলব, আমি যেমন ভাবছি, আপনার ভুল হচ্ছে কি না, সেটা আপনিও ভেবে দেখুন।

ধরুন দলিত-মুসলিম ঐক্য প্রসঙ্গ। এখানে জনগণের দুটি অংশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অংশ দুটির একটি মুসলমান বলে পরিচিত, অন্যটি হিন্দু ধর্মের দলিত অংশ।

এই ঐক্যের জন্য, ঐক্যপন্থীদের কাছে ধর্মাদর্শ কোনো বিবেচ্য নয়। বিবেচ্য তাদের সামাজিক অবস্থান, শিক্ষাগত অবস্থান, আর্থিক অবস্থান। একটি অংশের মানুষের তাদের দুই অংশের মানুষের প্রতি ঘৃণা, অন্যায় ও অবিচার। এখানে ঐক্যের ভিত্তি হলো --- একই সমস্যা ও কমন শত্রু।

এই ঐক্য বিরোধীদের অস্ত্র হলো ধর্ম, তারা এই  দুই অংশের মানুষের ধর্মকে সামনে এনে ঐক্যকে ভেঙে দেবার বা ঐক্য গড়ার বিরোধিতা করবে।

আমি এভাবে ভাবি। আমি মনে করিনা এই ঐক্য অসম্ভব। বা তার জন্য আগে বৌদ্ধ হতে হবে বা আগে সবাইকে এক ধর্মে কেন্দ্রীভূত হতে হবে ইত্যাদি। বরং মনে করি এসব আজগুবি চিন্তা এবং এসব পরিহার করা দরকার। এসব আজগুবি প্রচার ক্ষতিকরও। এ ব্যাপারে আম্বেদকরের স্পষ্ট নির্দেশ আছে, আমার কথা তার নির্দেশের অনুরূপ। গুরুচাঁদ ঠাকুর, যোগেন্দ্রনাথ প্রমুখ সেই কথা বলেছেন।

মার্ক্স সাহেবের কথাও আলাদা কিছু নয়। তিনিও শোষিত-নির্যাতিতদের ঐক্যবদ্ধ হতে বলেছেন শোষক ও নির্যাতনকারীদের বিরুদ্ধে। ধর্ম, ভাষাভাষী, সাদা-কালো সব নিপীড়িতদের ঐক্যবদ্ধ হতে বলেছেন। সাদা-কালো রং আগে মিলাতে বলেন নি বা ধর্ম ত্যাগ করে তার মত গ্রহণ করতে বলেন নি। ভারতের বর্ণ সমস্যা নিয়ে তিনি আলাদা করে ভেবেছেন, বলেছেন।

ধর্ম সম্পর্কে মার্ক্স -এর আলাদা মূল্যায়ন আছে, অনেকের তা থাকতে পারে। থাকুক। ওসব ঝামেলা মিটিয়ে আসতে হবে, এমন দিব্যি কেউ দেন নি, দেবেন না। ওভাবে হয় না। কমন কজে আগে ও পিছনে থাকা মানুষ এক হতে পারে, হতে হবে।

এই প্রশ্নে যেমন আপনার কথা আম্বেদকরের ভাবনার উল্টো হচ্ছে, তেমনি পুনা চুক্তি, হিন্দু হওয়া ইত্যাদিতে আপনার ভুল হচ্চবলে আমার মনে হয়েছে, তর্ক না করে ভেবে দেখুন।

অন্তর্বস্তুতে আপনার মত হিন্দুরাজ, একই দেওয়ানি বিধির যুক্তিকে পুষ্ট করছে না তো? আমরা কিন্তু সহাবস্থানের পক্ষে, বৈচিত্রের মধ্যে ঐক্যের পক্ষে। নিজের নিজের স্বকীয়তা রেখে যৌথ স্বার্থে ঐক্যবদ্ধ হবার নীতির কথা ও অনুশীলনের কথা বলছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী