বিজেপি-র অসম প্রদেশের মুখপত্র রাজদীপের জবাবে
শিলচরে উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি বি জে পি শাসিত রাজ্যে সাম্প্রতিককালে দলিত নির্যাতনের কথা আমি বলেছি। তাদের খুন করার কথা, ধর্মান্তরিত হবার কথা বলেছি। কথাটা কি ভূল? রাজদীপ বাবু যে বিশেষ বর্ণের কথা বোঝাতে চেয়েছেন, তাঁরা কি ঐ বর্ণের মানুষ?
সঙ্ঘ পরিবার হিন্দু ধর্মের বর্ণ বিভেদ নীতির পক্ষে। কেউ শুনেছেন তারা এই নীতির বিরোধীতা করে? দলিতদের সম মর্যাদা, সম অধিকার দেবার জন্য এই বর্ণ বিভাজন নীতি নিশ্চয় নয়।
রাজদীপ বাবুরা মামলা করেছেন পূর্ব বাংলার হিন্দু উদ্বাস্তুদের শরণার্থী মর্যাদা দেবার জন্য। তারা জাতিসংঘের ঘোষণা ও প্রটোকল এসব যুক্তি দিয়েছেন। সরকার তাদের কাছে সমঝোতা করে নেবার কথা বলে। তারা রাজি ছিলেন। তাই শুভদীপ বাবু (রাজদীপের ভাই, উকিল) আমাদের কাছে সমঝোতা মেনে নিতে প্রস্তাব টেলিফোন করে। আমরা নাগরিকত্ব ছাড়া কোন প্রস্তাবে রাজি নয় বলে জানিয়ে দিয়েছিলাম। যেহেতু এই প্রস্তাব নিয়ে মিটিং করেছিলাম, তাই এ কথা এখানে কলকাতায় সবাই জানেন। আমরা উদ্বাস্তুদের সুবিধার জন্য কাজ করি, সরকারের সুবিধা-অসুবিধা দেখে চলি না।
এ কথাটা ঠিক যে আমরা সব কটা শুনানিতে উকিল দিতে পারিনি, তার দরকার ও ছিল না এবং তা টাকার সমস্যায়। তবে সঠিক সময়ে আমরা ছিলাম ও থাকার চেষ্টা করবো।
বেঞ্চের মামলায় ভিত্তি বছর ঠিক হবে। সেটা কি শুধু অসমের জন্য? ভিত্তি বছর ১৯৪৮/৫০ হয়ে যাবার পর (যদি হয়) উনারা কি করবেন, বলবেন? শরণার্থী হয়ে ভারতে থাকার অধিকার চাইবেন? মনে করার যথেষ্ট কারণ আছে যে, সরকারের কথায় তারা সরে দাঁড়িয়েছেন। উদ্বাস্তুদের থেকে সরকারের সমস্যা মনে হয় তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন