বাংলাদেশি অনুপ্রবেশকারী

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বেআইনিভাবে বাংলাদেশে ঢুকেছেন গত ১০ দিনে এমন ২০৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বাংলাদেশের প্রথমশ্রেণীর দৈনিক "প্রথম আলোর" খবর। তাঁরা দাবি করেছেন যে, তারা মূলত বাংলাদেশি, কাজের জন্য ব্যাঙ্গালোরে ছিলেন। এখন ভারতে নাগরিকপঞ্জি হবার খবরে ভয় পেয়ে ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন। বেনাপোল ও অন্যান্য সীমান্ত দিয়েও এই ধরণের আরো কিছু মানুষ ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বলে খবর শোনা যাচ্ছে।

গরিব মানুষ কাজের খোঁজে যারা ভারতে এসেছিলেন, ভারতে বর্তমান সমস্যায় তারা ফিরে যাওয়াকেই তুলনামূলক কম বিপদজনক বলে মনে করছেন। যারা বাংলাদেশে গ্রেফতার হবেন বলা যায় তবু তারা ভাগ্যবান। খোঁজ খবর নিয়ে বাংলাদেশ সরকার হয়তো তাদের মুক্তি দেবেন। তারা গ্রামে ফিরতে পারবেন। কিন্তু ভারতে যারা কারাবন্দি হবেন, তাদের দুর্ভোগ হতে পারে  সীমাহীন! কাজের খোঁজে গরিব মেহনতি মানুষ দেশান্তরিত হয়ে থাকেন। তাদের প্রতি সব সরকারের নমনীয় হওয়া উচিত। তাদের প্রতি মানবিক আচরণ করা উচিত, দুই দেশের সরকার তা করুক।

দুই দেশের জনগণকেও বিষয়টি সঠিকভাবে বুঝতে হবে। সোজা চোখে দেখতে হবে, ব্যাখ্যা করতে হবে ও প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। কোন রকম জটিলতা যেন সৃষ্টি না হয়, সেদিকে দুই দেশের মানুষকেই নজর রাখতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী