অন্ধ বিবেক!
বিবেকানন্দ বলেছেন---
" আমাদের মহান স্মৃতিকার মনু আর্যের সংজ্ঞা দিতে গিয়া বলিয়াছেন, প্রার্থনার ফলে যাহার জন্ম, সেই আর্য। প্রার্থনা ব্যতীত যে শিশুর জন্ম হয়, মনুর মতে সে অবৈধ সন্তান।.... প্রার্থনা ব্যতীত যদি আপনাদের সন্তান হইয়া থাকে, তবে তাহারা মানব জাতির অভিশাপ হইবে।..... আমাদের শাস্ত্র শিক্ষা দেয়, সন্তান ভালো বা মন্দ হইবে, তাহা স্থিরীকৃত হয়, গর্ভবাসকালীন প্রভাবের দ্বারা। লক্ষ লক্ষ বিদ্যালয়ে যান, লক্ষ লক্ষ পুস্তক পড়ুন, পৃথিবীর সব পন্ডিতের সঙ্গ করুন--- এগুলির প্রভাব অপেক্ষা জন্মকালীন শুভসংস্কারের প্রভাব বেশি।শুভ বা অশুভ উদ্দেশ্য লইয়াই আপনার জন্ম। শিশু জন্মগ্রহণ করে -- হয় দেবতারূপে, নয় দানবরূপে--- শাস্ত্র এই কথাই ঘোষণা করে। শিক্ষা আর সব কিছু পরে আসে, ঐগুলি অতি তুচ্ছ। যে ভাবে লইয়া আপনার জন্ম হইয়াছে, তাহাই আপনার ভাব ( বিবেকানন্দ বাণী ও রচনা, ৫ম খন্ড, পৃষ্ঠা ৩৩৭ ও ৩৩৮)।
( এই অমৃৎবানী সমূহের পুনউচ্চারণ হবে তার এইসব ভাষণের ১২৫ তম বৎসর স্মরণে, যার জন্য মুখ্যমন্ত্রী সরকারি তহবিল থেকে ১০ কোটি টাকা দিচ্ছেন)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন