জাতের নেতা বনাম মোদি

নেতার জাত--- মানে মান/স্তর  বোঝা যায় চাপে পড়লে। তিনি মোদী হন বা মুকুল হন অথবা সে সুবোধ, যেই হোক। বছর দুয়েক মোদী দাঁড়ি-কোটে শান দিলেন ঠান্ডা মাথায়। কিন্তু লম্বা প্রতিশ্রুতির রথ এগোয় না! সুইস ব্যাংক থেকে যে চার পয়সাও বের করা যায় না! উনি রথে বসে আনাড়ীর মতো যত গুঁতোগুতি করেন, রথ ঘর ঘর করে তত পিছলে যায়! অধৈর্য্য  মোদী নোট বাতিলের চমক নিয়ে হাজির হলেন কিন্তু হলো বুমেরাং। গবাদি পশু বেচা-কেনায় নিয়ন্ত্রণ, জি এস টি -- তাও ঘুরে মারলো শিঙের গুঁতো!

একটা রাজ্যের নির্বাচন, একজন প্রধানমন্ত্রীর কাছে খুব বড় কিছু নয়, সামান্য চাপ!  তবুও প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন উপরাষ্ট্রপতি, প্রাক্তন বিদেশমন্ত্রী, প্রাক্তন সেনানায়ক প্রমূখ ব্যক্তিবর্গ সম্পর্কে যেসব ভিত্তিহীন ও দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন, যেভাবে সরাসরি সাম্প্রদায়িক তাস খেলছেন, তাতে নেতা হিসাবে তাঁর জাত চেনা যাচ্ছে। কুকুর পাগল হলে তার এই দশা হয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী