হিন্দুধর্ম ও দলিত
বিবেকানন্দ তাঁর শিষ্যগণকে একটি চিঠিতে নিচের এই কথাগুলি লিখেছেন। কথাগুলো ঐতিহাসিকভাবে ঠিক এবং বিবেকানন্দর মতে হিন্দু ধর্মীয় নির্দেশের দিক দিয়েও ঠিক। আমি আপনার কাছে বিশেষ করে দলিত বর্গের বন্ধুদের কাছে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে এই কথাগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণের অনুরোধ জানাচ্ছি।
উদ্ধৃতিটি হল "মালাবারে একজন চন্ডালকে একজন উচ্চবর্ণের লোকের সঙ্গে এক রাস্তায় চলিতে দেওয়া হয় না, কিন্তু সে মুসলমান বা খ্রিস্টান হইলে তাহাকে অবাধে সর্বত্র যাইতে দেওয়া হয়, আর এই নিয়ম একজন হিন্দু রাজার রাজ্যে কত শতাব্দী ধরিয়া রহিয়াছে! ইহা একটু অদ্ভুত রকমের বোধ হইতে পারে, কিন্তু অতিশয় প্রতিকূল অবস্থার ভিতরও অপরাপর ধর্মের প্রতি হিন্দুধর্মের সহানুভূতির ভাবও ইহাতে প্রকাশিত হইতেছে" (বিবেকানন্দ বাণী ও রচনা, বেলুড়মঠ প্রকাশন, ৫ম খন্ড, পৃষ্ঠা ৩৫৫)।
( এই মুসলমান ও খ্রিস্টানরা অধিকাংশ চন্ডাল থেকে ধর্মান্তরিত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন