বাংলা ভাগের খল নায়ক
কোনো এক অনির্বান বন্দ্যোপাধ্যায় ' বাংলাভাগ ও ভারতবর্ষের বাঙালি' নামে কোথাও কিছু একটা লিখেছেন। তাতে মোহিত হয়ে পলতার নিশীথ নামে একজন লেখাটি বা তার অংশ পোস্ট করে দেন।
লেখা পড়ে উল্লসিত কয়েকজন মন্তব্য করেছেন। তার একজন হলেন উত্তম সরকার (নিশীথের কথায় উত্তম আমার অনুরাগী)। সে লিখেছে -- অসাধারন লেখা! উত্তমের মন্তব্য পড়ে আমার মাথা ঘুরে যাবার মতো অবস্থা, তাই এই দুকথা লেখা।
মূল লেখাটির অংশ হলো -- " ১৯৪৭-এর স্বাধীনতা বাঙালির হৃদপিন্ডকে দুটুকরো করে দিয়েছে। দ্বিজাতি তত্ত্বের কূটকাচালিতে (বাংলাভাগে ) বাঙালির কোনো ভূমিকা ছিলোনা।"
কিন্তু আমি যতটা জানি--- বাংলাভাগ হলো বাঙালি হিন্দু ভদ্রলোকদের অন্তত ১০ বছরের নিরন্তর চেষ্টা ও চক্রান্তের ফল। তারা দেশভাগ না হলেও বাংলাভাগের জন্য বদ্ধপরিকর ছিলেন। বাস্তবত দেশভাগ হবার ২ মাস আগে তারা বাংলাভাগ করে ছাড়েন।
বাংলা ভাগের ক্ষেত্রে বাংলা কংগ্রেসের বড় অংশ ও শ্যামাপ্রসাদ নেতৃত্বাধীন হিন্দু মহাসভা মূল উদ্যোগী ছিলেন। যদিও শ্যামাপ্রসাদের শক্তি তেমন ছিলনা।
বাংলাভাগের বিরুদ্ধে ছিল গোটা বাঙালি মুসলিম নেতাগণ ও মুসলিম সমাজ। যোগেন্দ্রনাথের নেতৃত্বে দলিত সমাজের বড় অংশ ও দলিত নেতৃবৃন্দ। শরৎচন্দ্র বসু, কিরণশংকর রায় প্রমুখ কংগ্রেসের একাংশ। ঐক্যবদ্ধ বাংলা দাবির সমর্থনে ছিলেন গান্ধী, নানা সূত্রে জানা যায় জিন্নাহ সাহেবও।
বাংলা ভাগের খলনায়ক বাঙালি হিন্দু ভদ্রলোকশ্রেণীকে আড়াল করে মুসলমান দের দোষী হিসাবে প্রচার করার চেষ্টা যদি অনির্বানবাবু করে থাকেন সেটা স্বাভাবিক। নিশীথ বাবুর মুসলিমদেরকে সম্পর্কে যে অবস্থান ও তার যে বোধবুদ্ধি, তাতে তার এই চেষ্টা স্বাভাবিক। কিন্তু উত্তম ও অন্যান্যরা!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন