আর এস এস -এর চৌকিদার

অসিত বিশ্বাস নামে একজন আমার ওয়ালে কমেন্ট করে। পরে তার ওয়ালে এটা পোস্ট করেছে। উত্তর সেখানে পেস্ট করলাম, মনে হয় মুছে দিল:--

অসিতের লেখায় এক নজরে দেখলাম ৯/১০ টা বানান ভুল। এটা ঠিক করো।

বাদুড়িয়া, দেগঙ্গা, ধুলাগড় --- এসব আমার কাছাকাছি এলাকা। তোমরা হয়তো যাও নি, আমি কয়েকবার করে গিয়েছি, খোঁজ নিয়েছি, জানি। ওগুলি আমাকে বলে লাভ নেই, মিথ্যা অন্যত্র চালাবার চেষ্টা করো। ভোজপুরী ছবির দৃশ্য, কুমিল্লার গন্ডগোলের ছবি-- এসব চক্রান্ত ফাঁস হয়েছে। তোমাদের লোকজন ধরা পড়েছে। উদ্দেশ্য দাঙ্গা সৃষ্টি করা। এ কথা সবার জানা।

আম্বেদকর ইচ্ছার বিরুদ্ধে কাউকে দুই দেশের মধ্যে লোক বিনিময়ের কথা বলেন নি বরং বিরোধিতা করেছেন। তোমার জানা, বেঠিক জানা। স্বইচ্ছায় যাঁরা দেশ ছাড়বেন অর্থাৎ উদ্বাস্তুদের ভাল ব্যবস্থার জন্য বলেছিলেন।

বিবেকানন্দ হিন্দু ধর্মের জাত ব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি বর্ণ ব্যবস্থাকে ঈশ্বর কর্তৃক দেওয়া শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। হিন্দুরধর্মের কলঙ্ক ঢাকতে তোমরা সনাতন ধর্ম বলছো, এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয় না, হবে না। তোমার-আমার পূর্বপুরুষ অত্যাচারিত,অসম্মানিত ও ঘৃণার শিকার হয়েছেন হিন্দু ধর্মের নামে। ব্যবস্থা একই, নাম যাই বলা হোক। আমরা বদলা চাই না কিন্তু যাদের আত্মসম্মান বোধ আছে, তারা তা ভোলেন না।

তোমার সরকারের হিসাব -- ২/৩ দিন আগে প্রকাশিত হিসাবে দেখা যাচ্ছে বি জে পি শাসিত রাজ্যে দলিত নির্যাতন ও খুন সবচেয়ে বেশি। এটা কিসের ইঙ্গিত? সাহারানপুর, উনা, হরিয়ানা, রাজস্থান --- দলিতদের সাথে কী হচ্ছে না সেখানে? মুসলিমদের থেকে বেশি দলিত খুন। যারা খুনি,মানুষ খুন করতে পারে, যারা মুসলিমদের খুন করতে পারে তারা দলিত খুন সহ, সহযোদ্ধাদেরও খুন করতে পারে।

ইতিহাস সেটা নয়, যেটা আর এস এস শেখায়। ১৯৩৩ সালে অস্পৃশ্যতা বিলোপ বিল আসে পার্লামেন্টে। এম সি রাজা ওই বিল আনে, পাস হয়। পরে স্বাধীন ভারতে Prevention of SC/ST atrocities Act তৈরি হয় কংগ্রেসের আমলে। মূলত রামবিলাস পাশয়ানের চেষ্টায় সেরা হয়েছিল। তোমার জানা বেঠিক জানা। একই দল হলেও এই প্রশ্নে নেহেরু তুলনামূলকভাবে উদার ছিলেন। গোড়া হিন্দুদের নেতা ছিলেন প্যাটেল, যিনি সঙ্গত কারণে তোমার দলের কাছে প্রিয়। তবে এই হিন্দুত্বের প্রশ্নে দল টেনে খুব কিছু লাভ নেই। ধর্মের নির্দেশের কথা বলা ভালো।

তুমি ভালো মানুষ, মন্দ মানুষের উপর জোর দিচ্ছ। ভালো মন্দ মানুষ ছিলেন, আছে, থাকবেন। আমরা অবশ্যই বন্ধু খুঁজবো। কিন্তু মূল প্রশ্ন মতাদর্শ, সমাজ, সমাজ মানসিকতা। সেটা নিয়ে বলো। তোমার নেতারা যতটা আত্মীয়তা করেছেন মুসলমানদের সাথে, দলিতদের সাথে তত বেশি তা করেন নি। তোমার দলের কি ঘোষণা আছে যে তারা হিন্দু ধর্মের জাত ব্যবস্থার বিলোপ করবেন? না, তা নেই। গান্ধীরও সে ঘোষণা ছিল না। তারা ওটার সংস্কার চান, জাত বিলুপ্তি চান না। কিছুটা সহনীয় করে নিতে চান, ধোঁকা দিতে চান।

আর তোমরা সেখানে কে? এ করবো, ও করবো --- এসব বলো না। তোমরা ওই পার্টির চৌকিদার। তাও অস্থায়ী চৌকিদার। এখন এই কথা নিয়ে ঝগড়ার কোনো মানে নেই, সময়ের সাথে জবাব পেয়ে যাবে।

তুমি আকাশে থুথু ছিটানোর প্রসঙ্গে আকাশের কথা বলেছ। আকাশ কোনটি? হিন্দুধর্ম? ওটাকে তুমি আকাশ বলছো? আসলে দলিতদের জন্য ওটা আস্তাকুঁড়।

রবি ঠাকুর, বিদ্যাসাগরের সামাজিক অবস্থান ও সমস্যার সাথে তুমি তুলনা করছো আম্বেদকর তথা দলিত-অস্পৃশ্যদের অবস্থার! তোমার মাথার গন্ডগোল নেইতো?  হ্যাঁ, এটা ঠিক রবি ঠাকুরকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় নি। তার পরিবারও হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন। ব্রাহ্মধর্ম গ্রহন করেছিলেন।

তোমরা আমাকে বলেছো তোমাদের সাথে যোগ দিতে। আমার এই লেখায় তার উত্তর আছে। তোমাদের আমি ঐ সঙ্গ ছাড়তে বলবো না। কারণ আমি জানি --- লাথি না খেয়ে তোমরা ফিরবে না। সুবোধ কিছুটা হয়তো বুঝতে পারছে, তোমাদেরও কপালে আরো বড় কিন্তু হয়তো অন্য কিছু অপেক্ষা করছে।

তুমি মহান --- তুমি নিজের থেকে আমাকে ব্লক করেছ, আবার নিজের থেকে আনব্লক করেছ। যদিও ব্লক করা ও উল্টানোর কোনো কথা আমি জানতাম না, আজ শুনলাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী