মুসলমানের জন্মহার, লেখক Sukriti Ranjan (সুকৃতিরঞ্জন)
বি জে পি-সংঘ পরিবার নমোদের পাড়ায় ভয় দেখাচ্ছে।--- বলছে মুসলমানরা দ্রুত হারে সংখ্যা বাড়াচ্ছে। জন্মনিয়ন্ত্রণ করে না। স্বল্পকালের মধ্যে ওরা ভারতে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। আরেকটা পাকিস্তান হবে, হিন্দুদের কী হবে!
এখন দেশে সবচেয়ে বিশুদ্ধ হিন্দু হলো নমোরা। যদিও অন্দরমহলে উচ্চবর্ণ হিন্দুরা ওদের চাঁড়াল বলেই জানে। ১৯৩১ সালের আগে নমোদের কেউ হিন্দু মানে নি। তার মানে নুতন হিন্দু। নুতন হলে যা হয় -- প্রমান করার দায় থাকে। তাই এখন হিন্দুধর্ম, তার প্রাধান্য ও মান-মর্যাদা রক্ষার দায়িত্ব নিয়েছে নমোদের একাংশ।
তা নমো ভাইদের বলি --- সংঘের কথা ও হিসাব ঠিক না বেঠিক, তা কি একবার ভাবা যাবে? হিসাব করে দেখার সময় হবে? আমি জানি নমোদের অংকের মাথা ভালো, তাই হিসাবের কথা বলছি ----
এদেশে মুসলমানরা আসেন ১০ম শতাব্দীতে। ১৪০০ সাল পর্যন্ত তাদের সংখ্যার হার ছিল ১.৮%। ১৬০০ সালে ৯.৮৫%, ১৮০০ সালে ১৪% , ১৮৮১ সালে ১৯% । মানে ১১০০ বছরে মোট জন সংখ্যার ৫ ভাগের ১ ভাগ।
ভারতে মুসলমানরা সবচেয়ে বেশি ১৯৪১ সালে ২৩.৮১% । তারপর বর্তমান ভারতে তারা ১৯৫১ সালে ৯.৯১% , ১৯৮১ সালে ১১.৩৫% , এখন ২০১১ সালের জনগণনায় ১৩.৬০% ।
এতে বোঝা যায় --- এভাবে চললেও ২০০/৩০০ বছরে হিন্দুর বড় বিপদ কিছু নেই। কিন্তু একদিন সংখ্যার সমস্যা হতে পারে যদি মুসলমানদের জন্ম হয় সত্যিই বেশি থাকে!
এর সাথে আরেকটা হিসাব আছে। এটা ১৯৯২-৯৩ সালের হিসাব। তাহলো -- একজন হিন্দু মা গড়ে যখন ৩.৩ সন্তানের মা হতেন, তখন একজন মুসলমান মা গড়ে ৪.৪ সন্তানের মা হতেন। বাচ্চার সংখ্যা ক য়েক বছরে কমে যখন গড়ে হিন্দু মায়ের হলো ২.৭ সন্তান , তখন মুসলমান মায়ের গড়ে সন্তান সংখ্যা দাঁড়ালো ৩.১ জন। অর্থাৎ হিন্দু মায়েদের এবং মুসলমান মায়েদের সন্তান দেবার গড় সংখ্যা এখন প্রায় সমান হয়ে গেছে বা তাই হতে যাচ্ছে। তাই সংঘের প্রচার অপপ্রচার, আমার মতো হিন্দুর ভারতে সংখ্যালঘু হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই।
বিশ্বহিন্দু পরিষদ আমেরিকার গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের একটি হিসাব উল্লেখ করে প্রচার করছে যে, ২০৫০ সালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান হবে ভারতে। তারা এভাবে হিন্দুদের ভয় দেখাচ্ছে। কিন্তু যেটা বলছে না, তাহলো-- ওই সংস্থা হিসাব করে বলছে, ২০৫০ সাল থেকে মুসলমান জনসংখ্যা আর বাড়বে না, যা হবে ওই সময়ে তাই থাকবে।--- নমোরা কিছু বলুন।
লেখক Sukriti Ranjan Biswas ( সুকৃতিরঞ্জন বিশ্বাস)
ভাল উদ্যোগ।
উত্তরমুছুন