হিন্দুদের থেকে দলিতদের বিচ্ছিন্ন করুন, হিন্দুরাজ প্রতিষ্ঠার বিপদ আটকান
ভারতীয় সমাজ ও রাষ্ট্রে হিন্দুরাজ প্রতিষ্ঠার চেষ্টায় স্বাভাবিক মিত্র শক্তি উচ্চবর্ণ হিন্দু সমাজ। এই সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছেন, যাঁরা গণতান্তিক ব্যবস্থা ও গণতান্ত্রিক শক্তির মিত্র, কিন্তু তাঁরা নিতান্তই ব্যতিক্রম।
হিন্দুরাজ সমস্ত সংখ্যালঘুশ্রেণীর মানুষের বিপদের কারণ হবে। আমি তফসিলি সমাজের মানুষকেও সংখ্যালঘু বলছি। ব্রিটিশ ভারতের শেষ দিকে যখন সম্প্রদায়গত টানাপোড়েন চলেছিল, তখন প্রায়শই তাঁদের সংখ্যালঘুই বলা হত।
এখন অবশ্য তফসিলিরা নিজেদের হিন্দু ভাবে, আর হিন্দু রাজত্বে নিজেদের ক্ষমতা ও আধিপত্যের স্বপ্ন দেখে। কিন্তু বি জে পি/আর এস এস তাঁদের হিন্দু বলে মনে করে না, শুধু ব্যবহার করার কৌশল নিয়েছে। তাই তফসিলিদের/দলিতদের স্বপ্ন দিবাস্বপ্ন হয়ে থাকবে।
ভারতের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ভর করছে হিন্দুদের থেকে দলিতদের বিচ্ছিন্ন করে সমস্ত সংখ্যালঘুদের যুক্তফ্রন্ট গঠনের উপর। তার পথপ্রকরণ ভাবা হোক ও উদ্যোগ নেওয়া হোক। কংগ্রেস, সি পি এম, তৃণমূল ইত্যাদির উপর ভরসা করলে বিপদ হতে পারে। আপৎকালে দেখা যাবে হিন্দুকংগ্রেস, হিন্দুসিপিএম, হিন্দুতৃণমূল; সব হিন্দু এক হয়ে যাবে।
মধ্যপথে নানা পারমুটেশন-কম্বিনেশন করতে হতে পারে, সেটা কৌশলের প্রশ্ন, প্রয়োজনে সেটা নিশ্চয়ই করা যেতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন