মূর্তি ভাঙা-গড়ার রাজনীতি

এখনো পর্যন্ত বাঙালিদের মধ্যে তুলনামূলকভাবে নির্বোধ অংশ বি জে পি করে। ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙা তাই অস্বাভাবিক কিছু নয়। ওরা সুযোগ পেলে বাংলাতেও একই কাজ করবে। আমি এই কাজের নিন্দা করি।

কিন্তু আমার প্রশ্ন হলো --- বাম জমানায় ওগুলি গড়া হলো কেন? আমার মনে হয়, তা গড়া হয়েছিল মানুষকে ধোঁকা দিতে। এই বামেরা লেনিনের কে, কী  সম্পর্ক তাদের লেনিনের সাথে? আর যেটা দুর্বোধ্য, তা হলো ওগুলি ভেঙে ফেলার কি প্রয়োজন দেখা দিল? নুতন প্রজন্মতো সি পি এম আর লেনিনকে সমার্থক ভেবে গালি দেয়, বিপদের কোনো গন্ধ সেখানে আছে কি?

সি পি এম যেমন লেনিন মূর্তি গড়েছিলেন, বি জে পি গড়ছে আম্বেদকরের মূর্তি, একই উদ্দেশ্যে। তবে এই মূর্তি পালাবদলের পর কেউ ভাঙবে না। ক্ষমতা সংহত করতে পারলে বি জে পি/আর এস এস নিজেরাই ভেঙে দেবে।

আমার মনে হয় বি জে পি ভয়ংকর বিপদজনক; কিন্তু যাঁরা বিপদ বিপদ বলে চিৎকার করছে, তারা আসলে ভীত নয়; ওটা ক্ষমতার লোভে বা ক্ষমতা হারাবার ভয়ে প্রচার। বিপদটা সত্যিই যাঁদের, চির বঞ্চিত সেই লোকগুলি ক্ষমতার স্বাদের লোভে নিজেদের বিপদ ত্বরান্বিত করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী