প্রসঙ্গ : শিকাগো ভাষণ
বিবেকানন্দকে নিয়ে একটি বিতর্কের অংশ। এই অংশটি আমার লেখা---
সংখ্যার ব্যাপারে (৭২/৭৪) আমার নিজেরই একটা সংশয় হয়। তাই খুঁজে বের করার চেষ্টা করলাম, পেলাম না। যদি পাই জানাব।
তবে আপনার দেওয়া ৫০০০ সংখ্যাটি সঠিক নয়। কারণ কলম্বাস হলের ধারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ ৪০০০। ওটা মূলত ছিল বহুবিধ বিষয়ের বিশ্বমেলা, তার একটা অংশ ছিল ধর্মমহামেলা । অন্যান্য শাখার মিটিং হয়েছিল ও তার প্রতিনিধি ছিল। হতে পারে সব মিলিয়ে ৫০০০ প্রতিনিধি সেখানে ছিল, যার উল্লেখ আপনি দেখেছেন।
ওই বক্তৃতায় তিনি (স্বামীজী) অনেক এলোমেলো, ভুল ও মিথ্যা কথা বলেছিলেন। যেমন বৌদ্ধ ও জৈনধর্ম হলো হিন্দুধর্মের শাখা। তাঁর বাণী ও রচনায় এটুকু বাদ দেওয়া হয়েছে।
৯ অক্টোবর তিনি আমেরিকার এক শহরে বক্তৃতা দেন। বার্কের লেখায় জানা যায় তিনি সেখানে জাতিভেদ ব্যবস্থাকে সমর্থন করে বক্তৃতা করেন (সূত্র ডেইলি প্রেস)। তিনি তাঁর বক্তৃতায় অর্ধ সত্য, মিথ্যা ও ভুল কথা অবলীলায় বলেছেন।
ধর্ম মহাসভায় চীনের কনফুসিও মতের প্রবক্তা পাং কোয়াং সবচেয়ে প্রশংসা পান। ভারতের বা বাংলার ব্রাহ্ম ধর্মের প্রতিনিধি প্রতাপচন্দ্র মজুমদারের বক্তৃতা সবচেয়ে বেশি প্রশংসা পায়। বিবেকানন্দর প্রশংসা করে লেখে একটিমাত্র কাগজ। তাতে বলা হয় যে, স্বামীজীর দেহসৌষ্ঠব ও পোশাক মহিলাদের মধ্যে তাঁর জনপ্রিয়তার কারণ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন