বর্ণবিভাগ সভ্যতা শেখানোর সোপান : বিবেকানন্দ

আর্যরা অতি দয়াল ছিলেন। তাঁদের অখন্ড সমুদ্রবৎ বিশাল হৃদয়ে, অমানব-প্রতিভাসম্পন্ন মাথায় ওসব অপাতরমনীয় পাশব প্রণালী কোনো কালেও স্থান পায়নি। স্বদেশী আহাম্মক! যদি আর্যরা বুনোদের মেরে ধরে বাস করতো, তাহলে এই বর্ণাশ্রমের সৃষ্টি কি হতো?

ইওরোপের উদ্দেশ্য --- সকলকে নাশ করে বেঁচে থাকবো। আর্যদের উদ্দেশ্য --- সকলকে আমাদের সমান করবো, আমাদের চেয়ে বড় করবো। ইওরোপের সভ্যতার উপায় --- তলওয়ার; আর্যের উপায় --- বর্ণবিভাগ। শিক্ষা সভ্যতার তারতম্যে, সভ্যতা শেখবার সোপান --- বর্ণবিভাগ। ইওরোপে বলবানের জয়, দুর্বলের মৃত্যু; ভারতবর্ষের প্রত্যেক সামাজিক নিয়ম দুর্বলকে দুর্বলকে রক্ষা করবার জন্য (স্বামী বিবেকানন্দর বাণী ও রচনা, ৬ষষ্ঠ খন্ড, বেলুড়মঠ, পৃষ্ঠা ১৬৪-৬৫)।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী