ঢাকায় হিন্দুরা

ঢাকায় এসে উত্তরায় ছিলাম।এক জামাই-মেয়ে থাকে। জামাই উকিল, ভাইঝি ল' এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। বিচারকের চাকরির জন্য লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং আত্মবিশ্বাসের সাথে বললো --- চাকরি পেয়ে যাবে (চাকরিটা সে পেয়েছে, এখন ম্যাজিস্ট্রেট)। তাদের কর্মজীবন, সামাজিক জীবন --- এসবের মধ্যে হিন্দু বলে সমস্যা হয় কিনা জানতে চাই। তারা বললো -- কোনো সমস্যা নেই, নিজের দেশে আছে, ভালো আছে। বিল্ডিংয়ে ১০টা ফ্লাট, ৩ টি হিন্দু পরিবার থাকে। ভাইঝি সারাদিন একা থাকে, কোনো দুশ্চিন্তা হয় না বলে জানালো। কলকাতায় একই বিল্ডিংয়ে বাস করা অনেক দূরের ব্যাপার, হিন্দু পাড়া/এলাকায় কোনো মুসলমানকে কেউ বাড়ি ভাড়া দেবে না।
আরেক মেয়ে- জামাই থাকে যাত্রাবাড়ী, এখন সেখানেই আছি। জামাই কলেজে পড়ায়, ভাইঝি হাইস্কুলে। নাতি পড়ে ইঞ্জিনীয়ারিং। বললাম, পাড়ায় আর কতঘর হিন্দু আছে? বললো, নেই, কাউকে তেমন জানে না। নাতিটা  প্রাথমিক থেকে এই অঞ্চলে, আছে, পড়েছে। ওর দুই যমজ বোনও ১১/১২ ক্লাসে পড়ে। ওরা ৫ জন হিন্দু হিসাবে কোনো সমস্যা জানে না। ভালো থাকে, ভালো আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী