নাগরিকত্ব বিল ২০১৬ ---একটা ভাওতা

গতকাল লিখেছিল অন্যান্য কাগজ, আজ লিখেছে আনন্দ বাজার। কাগজগুলো লিখছে যে, নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬ তে বি জে পি নাকি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবার কথা বলেছে! কথাটা একেবারেই ঠিক নয়। ওই বিলটি মাত্র এক বাক্যের, তাতে নাগরিকত্ব শব্দটির উল্লেখ মাত্র নেই। তাতে বলা হয়েছে, " পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ তারিখের আগে যেসব হিন্দু-বৌদ্ধ উদ্বাস্তু/শরণার্থী ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা তার ভয়ে ভারতে এসেছেন তাদের  ২০০৩ সালে তৈরি নাগরিকত্ব সংশোধনী আইনের ২(১)(বি)ধারা অনুযায়ী অনুপ্রবেশকারী বলা হবে না।" --- ব্যস এটুকুই!

আমার ধারণা -- এতে বাঙালি উদ্বাস্তুদের প্রায় কিছুই লাভ/সুবিধা হবে না। কারণ সাধারণ মানুষ নাগরিকত্ব পান জন্মসূত্রে।   বি জে পি ২০০৩ সালের আইনে জন্মসূত্রে নাগরিকত্ব পাবার অধিকার শর্তযুক্ত করে দেয়। তাতে বলা হয় -- মা-বাবার নাগরিকত্ব না থাকলে কেউ এদেশে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না। এই প্রস্তাবিত বিলে সেই গিট খোলা হয় নি, কোনো কথাই নেই!

আর বিলের শর্তগুলো দেখুন--- ১) প্রমান করতে হবে কেউ বাংলাদেশ থেকে এসেছেন কিনা।  ২) ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছেন কিনা।  ৩) ২০১৪ সালের আগে এসেছেন কিনা।  ৪) নাগরিকত্ব আদায় করে আনতে হবে দিল্লির নর্থ ব্লক থেকে ইত্যাদি। --- আসলে এই বিল নাগরিকত্ব দেবার জন্য নয়, এ হলো ভ্যান-রিকশা চালানোর জন্য এবং মুটে-মজদূরী করার জন্য ওয়ার্ক পারমিট।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী