সহমরণ স্বেচ্ছায় : স্বামী বিবেকানন্দ

বিবেকানন্দকে নিয়ে খুচখাছ লিখে বেশ গালি খাচ্ছি। তাই ভাবলাম কিছু একটা গুছিয়ে লেখা দরকার। কিন্তু যাই যে লিখুন, ভক্তরাতো খারাপ কিছু লিখলে মানবেন না! সাত পাঁচ ভেবে গতকাল বইমেলা থেকে বেলুড়মঠ থেকে ছাপা ১০ খণ্ডের গোটা বিবেকানন্দ রচনাবলী কিনে নিলাম। আরো ৫/৭ খানা বই স্বামীজীর উপর লেখা। এটা একেবারে হাতে ছাই লাগিয়ে ধরার জন্য।

১০ম খণ্ডের কিছুটা পড়ে ফেললাম, আর অবাক হয়ে ভাবছি ভক্তির কি মহিমা! মাথায়-মুখে যা এসেছে স্বামীজী আমেরিকার বক্তব্যগুলিতে তাই বলেছেন। আর যা বলেছেন, তাই নাকি হিন্দু ধর্ম! মানে যে কোনো দিন কলকাতা দেখেনি, তাকে যেমন খুশি কলকাতা চিনিয়েছেন!

তিনি বলছেন, হিন্দু নারী রাজা অপেক্ষা বেশি সন্মান ও সুবিধা ভোগ করেন (৩২)। তার মানে হিন্দুধর্ম নারীদের এমন অধিকার ও সম্মান দিয়েছে।

২/৩ টি বক্তৃতায় তিনি জাতিভেদ প্রথার সমর্থন করেছেন বলে খবরের কাগজের রিপোর্ট (২১ ও অন্য পৃষ্ঠায়)।

১০/১৫ টি খবরের কাগজে তাকে ব্রাহ্মণ সন্যাসী বলে উল্লেখ করা হয়েছে। তিনি হয়তো সেই মিথ্যা পরিচয় দিয়েছেন। ব্রাহ্মণদের সম্পর্কে তিনি বলেছেন -- আর্য্যদের খাঁটি বংশধর ব্রাহ্মণ জাতি, পাশ্চত্য লোকের পক্ষে স্বপ্নেও এই উন্নত মানবগোষ্ঠীর ধারণা করা অসম্ভব। তাহারা এত সাধু প্রকৃতির যে একথলি সোনা ২০ বছর প্রকাশ্যে  পড়ে থাকলেও কেহ লইবে না, ওই ভাবে পড়িয়া থাকিবে (২৯)।

খ্রিস্টানরা ঈশ্বরের কাছে এ দাও, ও দাও বলে প্রার্থনা করে, কিন্তু হিন্দুরা ভগবানের কাছে কিছু না চাহিয়া যথাসাধ্য দান করায় বিশ্বাস করে (৩৩)।

হিন্দু বিধবারা স্বেচ্ছায় মৃত পতির সহিত অগ্নিতে প্রবেশ করিয়া মৃত্যুবরণ করিত। তাঁহাকে সবাই পূজা করিত। তাহার নাম পরিবার বিবরণীতে চিরদিন গৌরবান্বিত হইয়া থাকিত (৩১)।

ব্রাহ্মণ একজন নিন্মবর্ণের হিন্দুকে স্পর্শ করিবে না কিন্তু সে ব্যক্তি যদি সন্যাস গ্রহণ করে তাহলে অভিজাত ব্রাহ্মণও তাহার পায়ে লুটাইয়া পড়িতে দ্বিধা করিবে না (৩১)।

সন্ন্যাসীর বিবাহ করিতে বাধা নাই ; কিন্তু সে ক্ষেত্রে স্ত্রীকেও সন্ন্যাসিনী হইতে হয় (১৮) --- এটা কাগজের রিপোর্ট। মঠের প্রকাশকরা ফুটনোট দিয়ে লিখেছেন যে, সন্ন্যাসী বিয়ে করলে তাকে পতিত করা হয়। তাই রিপোর্টার কি বুঝে কি লিখেছেন।

স্বামীজী আমেরিকার আদিবাসীদের নিয়ে কিছুবলেন। কাগজে তা নিয়ে লেখে, " এ বিষয়ে প্রকৃত বিষয় সম্বন্ধে তিনি তাহার অজ্ঞতার পরিচয় দিয়েছেন" (১২)। --- আমেরিকার লোক তাদের আদিবাসীদের ইতিহাস জানতেন, তাই বলতে পেরেছেন স্বামীজী অজ্ঞ। ভারত এবং হিন্দুধর্ম সম্পর্কে যদি তাদের আগে থেকে জানা থাকতো, তাহলে বুঝতেন যে, তিনি সবটাতেই অজ্ঞ, গুলবাজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূল নেত্রী ফের সংসদে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

ভাতে কেরোসিন যাত্রাপুরে, অভিযোগ বাংলাদেশী