মায়াবতী-কাঁশিরাম ও বিক্ষুব্ধ বি এস পি
পশ্চিমবঙ্গের কিছু বিক্ষুব্ধ-বসে পড়া বি এস পি-জন বলছেন -- কাশিরাম ভালো, কিন্তু মায়াবতী খারাপ। কিন্তু এটাতো মিথ্যা নয় যে, মায়াবতী-মনোজ কাশিরামের মানস পুত্রী-পুত্র। দুই প্রদেশেই অনেক যোগ্য লোককে পাত্তা না দিয়ে তিনি তাদের পার্টির লোকের ঘাড়ে চাপান। কেন এটা তিনি করেন, সেটা বহুজন জানেন, আমি সেসব কিছু বলতে চাই না। তবে এটা নিশ্চিত যে, তিনি একাজ পার্টি বা সমাজের স্বার্থে করেন নি, করেছেন অন্য কারণে।
এখন যারা মায়াবতী কে খারাপ বলছেন, তারা অন্ততঃ ১০ বছর মায়াবতীর দরজায় ধর্ণা দিয়েছেন রাজ্যের দায়িত্ব পাবার জন্য। মনোজকে সরিয়ে এখনকার বিক্ষুব্ধদের দায়িত্ব দিলে মায়াবতী ভালো হয়ে যেতেন। এমনকি এখনো তা হতে পারে। আসলে ওরা নীতি নৈতিকতার ধার ধারেন না, বোঝেনও না। ওরা ক্ষমতা চান, না পেয়ে উদ্ভট কথা বলছেন যে, কাশিরাম ভালো, মায়াবতী খারাপ। আসলে গোটাটাই নষ্ট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন