![]() |
| Rally at Kolkata on 4th Oct,2012 demanding citizenship of India to the refugees from erstwhile East Pakistan & Bangladesh. |
তৃণমূল নেত্রী ফের সংসদে
আনন্দবাজার পত্রিকা ১৭ ফেব্রুয়ারি, ২০০৫ (০৬) ইস্তফা গ্রাহ্য হয়নি 'জেনে' ফের সংসদে তৃণমূলনেত্রী নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : অবশেষে সংসদে ফিরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় মাস পরে। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতা শুনতে আজ তিনি হাজির ছিলেন সেন্ট্রাল হলে। অতএব বিধানসভা নির্বাচনের আগে যুদ্ধ যা-ই হোক, আপাতত সংসদে মধুরেণসমাপয়েত। স্পিকার সোমনাথ চট্টপাধ্যায় তাঁর ইস্তফা গ্রহণ করেননি। লোকসভার সচিবালয় থেকে কিছু দিন আগে তাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ইস্তফা গ্রহণ করা হচ্ছে না। অতএব মমতা সংসদে যোগ দিলেন। তৃণমূল নেত্রী গত ৪ আগস্ট একটি মুলতুবি প্রস্তাব এনে বাংলাদেশী অনুপ্রবেশের বিষয় নিয়ে বলতে চেয়েছিলেন। কিন্তু তালিকায় তার নাম না থাকার যুক্তিতে স্পিকার তাকে বলার সুযোগ দেননি। এই অভিযোগে তাই মমতা পদত্যাগপত্র দিয়েছিলেন ডেপুটি স্পিকারের কাছে। সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, কোনও সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান, তবে তা নিতে হবে লোকসভার স্পিকারের কাছে। ডেপুটি স্পিকারের কাছে ইস্তফা দেওয়া অবৈধ। তাই তাঁর ইস্তফা স্বীকার করা হচ্ছে না। মুখে এ কথা বললেও ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন