পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যদা যদা হি ধর্মস্য... গীতার এই শ্লোকে ঠিক কী বলা হয়েছে?

  (যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত – গীতার এই শ্লোকটি নিয়ে আমি এখানে কিছু কথা বলবো। কথাগুলি বলছি মূলত জগদীশচন্দ্র ঘোষ মহাশয়ের লেখা ''শ্রীগীতা গ্রন্থখানি, জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের 'সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে ভগবদগীতা' এবং ড.আম্বেদকরের লেখা অনুসরণ করে) ভগবান বলছেন  " যখন ভারতে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ ; আর ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।" —এইসব কথাগুলি গীতার শ্লোকে বলা হয়েছে। আর গীতা হলো কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবদের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে লেখা গ্রন্থ।  এই শ্লোকে বা গীতার অন্য কোথাও নির্দিষ্ট করে বলা হয় নি দুষ্কৃতি কারা এবং সাধু কারা —কোন পক্ষকেই স্পষ্ট করে চিহ্নিত করা হয় নি বা সংজ্ঞায়িত করা হয় নি। ভগবান  কীভাবে দুষ্কৃতীদের বিনাশ করে সাধুদের রক্ষা করবেন এবং ভারতে কোন ধর্ম প্রতিষ্ঠা করবেন — সে কথাও সুস্পষ্টভাবে গীতায় উল্লেখ করা হয় নি। সবই বলা হয়েছে আভাস ইঙ্গিতে, সবই পরোক্ষভাবে বিধৃত। তবে যেহেতু গীতা কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের প্রেক্ষাপটে র...

মায়াবতী আপনি কে, কাদের জন্য?

  মায়াবতী আপনি কে, কাদের জন্য ? সূচি — কিছু বাঁকা কথা গণতন্ত্রই দলিতদের একমাত্র অস্ত্র মায়াবতী বিরোধিতায় নমঃশূদ্রদের তফসিলী করা হলো না।  আয়নায় নিজের মুখটা দেখুন  বুধবারের চিঠি প্রেস বিবৃতি © শ্রীমতী বিশাখা বিশ্বাস প্রকাশক : রিপাবলিকান বার্তা প্রকাশনী। প্রথম প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০০ প্রচ্ছদ : সুমন বিশ্বাস শুভেচ্ছা মূল্য : ১০ টাকা —------------------------------------------------------ ভূমিকা শুনুন দু'টো কথা! উত্তরপ্রদেশে মায়াবতীর নির্বাচনী সাফল্য এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে, ও নিয়ে কোন কথা চলে না! কথা বলা মানেই, তুমি দলিত বিরোধি—এমন একটা ভাব! এমন হওয়াটা যে একেবারেই অস্বাভাবিক তা বলবো না। বহু শত বছরের রাজনৈতিক ক্ষমতার ক্ষুধা দলিতদের ঐ জায়গায় নিয়ে গেছে। তাই, মানুষ বিচার বিশ্লেষণ করার কথা ভুলে যাচ্ছেন। কিন্তু পরিকল্পনা, প্রস্তুতি ও বিচার বিশ্লেষণ ছাড়াতো বেশিদূর এগোনো যাবে না। মুখ থুবড়ে পড়তে হবে। সারাদেশ জুড়ে লক্ষ লক্ষ দলিত কর্মিরা ঘাম-রক্ত দিয়ে তিল তিল করে দলিত উত্থানের যে সম্ভাবনা তৈরি করেছেন, তা অন্ধগলিতে পথ হারিয়ে ফেলবে। প্রতিকূল অবস্থা জেনেও, শুভানু...