পোস্টগুলি

ডিসেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মতুয়া ধর্ম ও আন্দোলন

মতুয়া ধর্ম-দর্শন ও আন্দোলনের স্রষ্টা হরিচাঁদ ঠাকুর। তাঁর পূর্ব নাম ছিল হরিদাস বিশ্বাস। তাঁরা ছিলেন পাঁচ ভাই, হরিদাস মেজোভাই। সবাই ধার্মিক, ধর্মপরায়ন ভাল মানুষ ছিলেন। তাই এলাকার লোকজন ঠাকুর নামে ডাকতেন, পরে পদবী হয়ে যায় ঠাকুর। হরিদাস নামে না ডেকে গুণমুগ্ধরা বলতে শুরু করেন হরিচাঁদ। এই পরিবারের আদি গ্রাম ফরিদপুর জেলার সফলাডাঙ্গা গ্রামে। সম্পন্ন চাষী পরিবার ছিল ; কিন্তু জমিদার-গোমস্তার সাথে বিবাদ ও বিরোধের কারণে  মিথ্যা মামলা/অভিযোগ দায়ের করে তাঁদের সর্বস্বান্ত করা হয়, পরিবারটি ভিটা থেকে উচ্ছেদ হয়। কিছুদিন রামদিয়া গ্রামের সেনদের বাড়িতে থাকার পর তাঁরা তাঁদের মামাদের গ্রাম ওড়াকান্দিতে স্থায়ী হন। ওড়াকান্দি ও সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল হলো ডোবা বিল এলাকা এবং এ ছিল চন্ডাল মানুষ অধ্যুষিত। হরিচাঁদ ঠাকুরের জন্ম হয় ১৮১২ সালে, মারা যান ১৮৭৮ সালে ৬৬ বছর বয়সে। মতুয়া ধর্ম ও আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে দুটি নাম একসঙ্গে উচ্চারিত হয়। অন্য নামটি হরিচাঁদ পুত্র গুরুচাঁদ ঠাকুর, তাঁর জন্ম ১৮৪৬ সালে এবং মৃত্যু ১৯৩৭ সালে। অর্থাৎ দুইজন প্রতিষ্ঠাতাদের কর্ম চঞ্চল সময়কাল মোটামুটি ১০০ বছর। বাংলার অধিকাংশ চন্ডালের (প...