পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কা-১৯ পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের ঘুম কেড়ে নেবে

কা-১৯ তাড়াতাড়ি দেশে লাগু হবে বলে শোনা যাচ্ছে, খবরের কাগজে তেমনই খবর প্রকাশিত হয়েছে। আইন কার্যকরী করতে রুলস তৈরি হয়। রুলস-এ বলে দেওয়া হয় আইনটি কার্যকরী করার পথ ও পদ্ধতি। অনুমান করা যায় ২/১ মাসের মধ্যে সরকার রুলস তৈরি করে প্রকাশ করবে এবং আইন কার্যকরী করার ঘোষণা দেবে। বিজেপি দাবি করছে কা-১৯ উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে, অনেকে তা বিশ্বাস করছেন। আবার অনেকে মনে করছেন এই আইনে নাগরিকত্ব হয়তো হবে না, তবে অনুপ্রবেশকারী তকমামুক্তি হলো--- যাহোক কিছু হল তো! আমার মনে হচ্ছে---অনুপ্রবেশকারী তকমামুক্তি হয়তো হবে, কিন্তু বাস্তবত বিপদ বাড়লো নাতো! বিষয়টি অনেকটা পরিষ্কার করে বলা যেত, যদি রুলস ইতিমধ্যে প্রকাশিত হত। তবুও একথা বলা যায় যে, এই আইনের বলে  বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন না। আর কী সুবিধা বা অসুবিধা হতে পারে, তা বোঝা যাবে রুলস ঘোষিত হবার পর।।